ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা ৪০ হাজার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৪, ৪ সেপ্টেম্বর ২০২৩
ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা ৪০ হাজার
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর শহরের নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় এবং ডেঙ্গু পরীক্ষার ফি অতিরিক্ত রাখায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এবং চাঁদপুরের জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক চাঁদপুর শহরের ছায়াবাণী মোড়ে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ ওষুধ (রিএজেন্ট) পাওয়ায় এবং ডেঙ্গু পরীক্ষার ফি অতিরিক্ত (এনএস-১) ১ হাজার ২শ’ টাকা রাখায় (সরকার নির্ধারিত মূল্য ৩০০ টাকা, সিবিসি ৪০০ টাকা ও আইজিএম ৩০০ টাকা) নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।  

Advertisement

অভিযানে চাঁদপুর জেলা আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল সহযোগিতা করে। ভোক্তার স্বার্থ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!