অভিযান পরিচালনা করেন চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নূর হোসেন। চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম অভিযানে সহযোগিতা করে।
জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এবং জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী ইলিশের সবচেয়ে বড় বাজার চাঁদপুর সদরের বড় স্টেশনে ইলিশ মাছের উপর মনিটরিং করা হয়েছে। ব্যবসায়ী সমিতির সভাপতি, সেক্রেটারি, পরিচালক, আড়তদার, খুচরা বিক্রেতাসহ একটা মতবিনময় সভা করা হয়েছে। এখন থেকে আড়তদার, পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতাগণকে পাকা ভাউচার রাখার সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন করতে বলা হয়েছে।
.png)
অনলাইন মাছ বিক্রেতাগণ যেন সমিতিতে নাম এন্ট্রি করে মাছ বিক্রি তা সমিতির সভাপতি নিশ্চিত করবেন এবং তার একটা লিস্ট আমাদেরকেও দিবেন।
চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নূর হোসেন জানান, আড়তদার, পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতা সবাই যেন ভাউচার রেখে ন্যায্য দামে ইলিশ মাছ বিক্রি করে। কেউ অন্যায়ভাবে অন্যায্যভাবে অতিরিক্ত দামে ইলিশ মাছ বিক্রি করলে তাকে আইনের আওতায় আনা হবে বলে সতর্ক করা হয়।
তিনি আরও বলেন, তবে আজ কোনো মাছ বিক্রেতাকে জরিমানা করা হয়নি। সবাইকে আইনি সতর্ক করা হয়েছে। শিগগিরই আজকের সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে তদারকি করা হবে।