বুধবার দিবাগত রাত ১টার দিকে কোবাতক বনস্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে আড়পাঙ্গাশিয়া নদীতে অভিযান চালিয়ে ১০০ কেজি চিংড়ি মাছ জব্দ করেন।
এ সময় জেলেদের ব্যবহৃত একটি নৌকা, অর্ধ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ ভেষালী জালসহ এক বোতল বিষ জব্দ করে বনকর্মীরা। এ ঘটনায় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে জেলেরা মালামাল ফেলে সুন্দরবনে পালিয়ে যান।
.png)
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কে এম ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া জেলেদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আটক চিংড়ি মাছ মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।