বনবিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির নীলবাড়িয়া খাল থেকে চারটি নৌকায় থাকা ২৪ ক্যারেট (১৫মণ) জ্যান্ত কাঁকড়াসহ ১২ জেলেকে আটক করে। এর আগে সকাল ৮টার দিকে আমবাড়িয়া খালে মাছ ধারার সময় চারটি ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেন বনরক্ষীরা।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, নিষিদ্ধ এই সময়ে জেলে নামধারী অসাধু ব্যক্তিরা গোপনে বনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণ করছিলেন। অভিযান চালিয়ে পৃথক দুটি স্থান থেকে আমরা তাদেরকে আটক করি। জেলেদের নৌকা থেকে ১৫ মণ জ্যান্ত কাঁকড়া সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে আটক ২৬ জেলের বিরুদ্ধে বনআইনে মামলা করা হয়েছে।
.png)
উল্লেখ্য, ১ জুন থেকে তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের সম্পদ আহরণ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এই নিষেধাজ্ঞা ৩১ আগস্ট পর্যন্ত জারি থাকবে।