শুক্রবার বিকেল ৫টার দিকে মাদারীপুর পৌরশহরের পুরান বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- সদর উপজেলার মধ্যকচর এলাকার দবিরব হোসেন মালতের ছেলে সিফাত হোসেন (২৫) এবং মহিষেরচর এলাকার আবু বরক সিদ্দিকের ছেলে ওমর ফারুক (২৩)।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এএইচ এম সালাউদ্দিন। বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর পৌরশহরের পুরান বাজার এলাকার মায়ের দোয়া বিরানি হাউজের সামনে অভিযান চালানো হয়। এ সময় সিফাত ও ওমর ফারুককে দুই হাজার ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
.png)
জেলা ডিবি পুলিশের পরিদর্শক এএইচএম সালাউদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় একটি মাদক মামলা করা হবে।