মারধরের অভিযোগে চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন নারী সদস্য প্রবাসী রাণী দাস।
পুলিশ মামলার প্রধান আসামি মহিবুর রহমানকে (৫৫) বাড়ি থেকে গ্রেফতার করেছে। মহিবুর রহমান পশ্চিম আলীরগাঁও ইউপি চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়ার ভাই।
.png)
মামলার এজাহারে বলা হয়, বেলা ১১টার দিকে মহিবুর রহমান সংরক্ষিত নারী ইউপি সদস্য প্রবাসী রানী দাসকে গ্রাম পুলিশের মাধ্যমে নিজ বাড়িতে ডেকে আনেন। প্রতিবন্ধী ভাতা সংক্রান্ত একটি বিষয়ে মহিবুর ওই ইউপি নারী সদস্যের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই নারীর ওপর অতর্কিত হামলার পাশাপাশি শ্লীলতাহানির চেষ্টা চালান মহিবুর। পরে পরিবারের সদস্যদের নিয়ে নারী ইউপি সদস্যকে বেধড়ক মারধর করেন। নারী ইউপি সদস্যের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মামলায় মহিবুর ছাড়াও তার দুই ছেলে মোসাদ্দেক কিবরিয়া ওরফে মাহাদী ও মাশরাফি কিবরিয়া ওরফে মাহি এবং আরেক ভাইয়ের ছেলে ইনসাদ হোসেন ওরফে রাজীবকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে নারী ইউপি সদস্যের অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছে পুলিশ। আসামি মহিবুর রহমানকে বিকেল ৪টার দিকে গ্রেফতার করা হয়েছে।