ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে এক মাসে ১১ সাপ-বানর বনে অবমুক্ত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৪, ৩১ আগস্ট ২০২৩
টেকনাফে এক মাসে ১১ সাপ-বানর বনে অবমুক্ত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় গত এক মাসে ১০ এর অধিক সাপ ও একটি বানর উদ্ধারের পর বনে অবমুক্ত করেছেন বন বিভাগের হোয়াইক্যং রেঞ্জ অফিসার। এরমধ্যে রয়েছে- আটটি অজগর, একটি শঙ্খিনী এবং একটি গোখরা সাপ।

সবশেষ মঙ্গলবার টেকনাফের বাহারছড়া এলাকায় স্থানীয় এক ব্যক্তির বসতঘর থেকে একটি সাপ উদ্ধার করা হয়। একইদিন রাতে সাপটিকে উপজেলার হোয়াইক্যং এলাকার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। স্থানীয়রা জানান- সাপটি গোখরা প্রজাতির। স্থানীয়ভাবে ‘জালি জউরা’ নামে পরিচিত এটি।

বন বিভাগের হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর ভিলেজ কনজারভেশন গ্রুপের সভাপতি আমীর মুহাম্মদ শাহজাহান জানান, মঙ্গলবার রাতে বসতঘরে একটি গোখরা সাপ দেখতে গৃহকর্তা তাকে ফোন দেন। তিনি ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। একইদিন রাতেই হোয়াইক্যং শামলাপুর ঢালার বইলাম গাছতলা এলাকায় অবমুক্ত করা হয় সাপটি। 

Advertisement

এ বিষয়ে বন বিভাগ হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা মিনার চৌধুরী জানান, টেকনাফের বিভিন্ন এলাকা থেকে গত এক মাসে আটটি অজগর, একটি শঙ্খিনী, একটি গোখরা সাপ এবং একটি বানর উদ্ধার করা হয়। এগুলো সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!