বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সুকানদিঘী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা জহির ইমাম।
অর্থদণ্ডপ্রাপ্ত দুই কসাই হলেন- সুকানদিঘী বাজারের মো. রফিকুল ইসলাম ও মো. মফিজুল ইসলাম।
.png)
আদালত সূত্র জানায়, মাংসের দোকানে পচা ও বাসি মাংস বিক্রি করা হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে দুই কসাইকে পাঁচ হাজার করে জরিমানা করেন। আগামীতে এ ধরনের অপরাধ না করার জন্য বাকিদের সতর্ক করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।