ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোরেলগঞ্জে যুবকের ওপর হামলা, ৬ জনের নামে মামলা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ৩১ আগস্ট ২০২৩
মোরেলগঞ্জে যুবকের ওপর হামলা, ৬ জনের নামে মামলা
আহত শিবু রায়

বাগেরহাটের মোরেলগঞ্জে হোগলাপাশা ইউনিয়ন যুবলীগের নেতা শিবু রায়কে (৩৫) পিটিয়ে, কুপিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ৫ দিন পর মামলা দায়ের হয়েছে। বুধবার রাতে তার স্ত্রী ছবি রানী বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

হোগলাপাশা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শিবু রায়ের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা। প্রকাশ্য দিবালোকে বাজারের মধ্যে বসে এমন হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যেও চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এর আগে, গত (২৬ আগস্ট) শনিবার বেলা ১০টার দিকে হোগলাপাশা ইউনিয়ন পরিষদের সামনে একটি দোকানে বসা থাকা অবস্থায় শিবু রায়ের ওপর হামলা করে তার হাত-পা ভেঙে দেয় দুবৃর্ত্তরা। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, শিবু রায়ের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিরা কেউ এলাকায় নেই। তবে তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মামলা হামলা
লিংক সফলভাবে কপি হয়েছে!