গ্রেফতারকৃতরা হলেন- রাজিনুল করিম ভূঞা রাজন (১৯) ও আসফাতুল ইসলাম মাহিন (২১)।
পুলিশ জানায়, গত ১৯ আগস্ট রাতে ফেনী পৌরসভার পূর্ব উকিলপাড়া দাউদ পোল, কাজী টাওয়ারের পেছনে, শরীয়ত উল্লাহ ম্যানশন থেকে মামলার বাদী আবু সাঈদ সেলিমের কালো রংয়ের পালসার মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মামলা রুজু হওয়ার পর তদন্তকারী কর্মকর্তা ফেনী থানার এসআই নারায়ন চন্দ্র দাশ মামলার ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালান।
.png)
পরে স্থানীয় লোকজনদের তথ্যের ভিত্তিতে মামলার ঘটনার সঙ্গে জড়িত রাজিনুল করিম ভূঞা রাজন (১৯) ও আসফাতুল ইসলাম মাহিনকে (২১) গত মঙ্গলবার রাতে গ্রেফতার ও তাদের হেফাজত হতে মোটরসাইকেলটি উদ্ধার করেন।
ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।