ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৬, ৩০ আগস্ট ২০২৩
ঝিনাইদহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু
ফাইল ছবি

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এছাড়া চিকিৎসাধীন অবস্থায় মানিক শেখ (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। মৃত মানিক শেখ শৈলকুপা উপজেলার দিগনগর গ্রামের দবির শেখের ছেলে।

বুধবার সকালে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মানিক শেখ মারা যান। তিনি দুইদিন যাবত চিকিৎসাধীন ছিলেন। জেলার কোনো হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যু।

Advertisement

জেলার সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ জানান, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ছয় উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৫ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে ৫৩ জন রোগী ভর্তি রয়েছেন। এ নিয়ে এ বছর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫০৯ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪৫৫ জন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!