মঙ্গলবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন আরো ৪৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৯ জন, নাগরপুর উপজেলায় ৪ জন, মির্জাপুর উপজেলায় ৯ জন, মধুপুর উপজেলায় ১ জন আর ধনবাড়ী উপজেলা রয়েছেন ১২ জন।
.png)
আরো পড়ুন >>> ঘরে ঘরে তাল পিঠার উৎসব
তিনি আরো জানান, এ পর্যন্ত জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬২৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১ জন। এ পর্যন্ত মোট সুস্থ এক হাজার ৪৮০ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৫ জন রোগী। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন।