ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৪, ৩০ আগস্ট ২০২৩
মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪
ফাইল ছবি

৩ মাসের সাজাপ্রাপ্ত একজনসহ বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে সদর থানা পুলিশের পৃথক অভিযানে এসব আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সদর উপজেলার মনোহারপুর গ্রামের ইদ্রিস হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন ওরফে জেবু, আদালতের পরোয়ানাভুক্ত সিআর মামলার আসামি মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকার মফিজুর রহমানের স্ত্রী মোছা. মাহফুজা সুলতানা, সিআর মামলার আসামি সদর উপজেলার পুরাতন মদনাডাঙ্গা গ্রামের বরকত আলীর স্ত্রী মাছুরা খাতুন ও সিআর মামলার আসামি সদর উপজেলার খোকসা গ্রামের বক্কার মোল্ল্যার ছেলে পাপন মোল্ল্যা।

মেহেরপুর সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সদর থানা পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করেন। তাদের বুধবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!