মৃত আফরোজা বেগম ঐ এলাকার শাহআলম মিয়ার স্ত্রী। তিনি এক ছেলে ও তিন কন্যার জননী বলে জানা গেছে।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে শাহ আলম মিয়া গোয়াল ঘর পরিষ্কার করতে যান। এ সময় তিনি স্ত্রী আফরোজা বেগমকে বিদ্যুৎ চালিত পাম্পের সংযোগ দিতে বলেন। রান্না ঘরে মোটরের সংযোগ চালু করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আফরোজা। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ইউডি মামলা দায়ের করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।