রোববার সকালে আদর্শ সদর উপজেলার চাঁনপুর বৌ বাজার এলাকার একটি পার্কে এ ঘটনা ঘটে।
জানা যায়, রোববার সকাল ৭টার দিকে আলম হোসেন বাবু বাসা থেকে বের হয়ে পার্কের দিকে যান। ১২টার দিকে তার বাসায় খবর আসে- বাবু মারা গেছেন, লাশ কুমিল্লা মেডিকেল কলেজে আছে। খবর পেয়ে বাবুর বাবা এবং প্রতিবেশীরা মেডিকেল কলেজে যান। নিহত বাবুর পুরো শরীর রক্তাক্ত ছিল।
.png)
আলম হোসেন বাবুর বাবা মো. শাহজাহান মিয়া অভিযোগ করে বলেন, টিকিট ছাড়া পার্কে ঢুকায় তারা আমার ছেলেকে পিটিয়ে মেরে ফেলছে। আমার ছেলে সকালে বাড়ি থেকে বের হয়ে গেছে। দুপুর ১২টার খবর পাই আমার ছেলে মারা গেছে। আমি এই হত্যার বিচার চাই।
কোতোয়ালি মডেল থানার ওসি আহম্মদ সনজুর মোরশেদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।