ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদরাসাছাত্রকে পিটিয়ে হত্যা: হাসপাতালে লাশ ফেলে পালালেন শিক্ষক

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি 
প্রকাশিত: ১১:৪৬, ২৮ আগস্ট ২০২৩
মাদরাসাছাত্রকে পিটিয়ে হত্যা: হাসপাতালে লাশ ফেলে পালালেন শিক্ষক
ফাইল ফটো

খাগড়াছড়িতে পড়া না পারায় আবির হোসেন নামে সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।

রোববার বিকেলে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে আনার পথে মারা যান সে। শিশু আবির হোসেন পানছড়ি উপজেলার আইয়ুবনগর এলাকার সারোয়ার আলমের ছেলে। 

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি চাকমা বলেন, হাসপাতালে আনার আগেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে। পরে তার লাশ ফেলে হাসপাতাল থেকে পালিয়ে গেছেন ওই শিক্ষক।

Advertisement

ভুয়াছড়ি বায়তুল আমান দাখিল মাদরাসা ও হেফজখানার অধ্যক্ষ ফরিদুর রহমান বলেন, পড়া না পারায় সকালে ও বিকেলে দুই দফায় আবিরকে মারধর করেন হাফেজ আমিনুল ইসলাম। এতে শিশুটি অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নিয়ে যান। শিশুটি মারা গেছে বুঝতে পেরে লাশ ফেলে পালিয়ে যান আমিনুল। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সদর থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আমিনুলকে আটকের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!