মৃত স্কুলছাত্র শফিকুল ইসলাম মহারাজপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সে মহারাজপুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
মুকসুদপুর থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম জানান, শনিবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে শফিকুল বন্ধুদের সঙ্গে গোসল করতে মহারাজপুর খালের ফেরিঘাটে নেমে নিখোঁজ হয়। পরে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাকে খোঁজাখুঁজি করে। পরে রোববার সকালে একদল ডুবুরি ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।
.png)
তিনি আরো জানান, অবশেষে ঐদিন রাত ৯টার দিকে স্থানীয়রা মহারাজপুর খালের পার্শ্ববর্তী নলডাঙ্গা খালে ঐ স্কুল ছাত্রের লাশ ভেসে উঠতে দেখেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।