ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হবিগঞ্জে উদ্ধার করা গন্ধগোকুল ফিরলো বনে

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৮, ২৮ আগস্ট ২০২৩
হবিগঞ্জে উদ্ধার করা গন্ধগোকুল ফিরলো বনে
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জ শহরতলীর ভাদৈ এলাকায় বিলুপ্ত প্রায় একটি গন্ধগোকুল প্রাণীকে উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। 

সোমবার সকালে ভাদৈ এলাকায় বন বিভাগের অফিসের পাশে ঝোপ-ঝাড়ে গন্ধগোকুলটি অবমুক্ত করা হয়। এ সময় প্রাণীটিকে দেখতে ওই এলাকায় ভিড় জমায় স্থানীয়রা। এর পূর্বে শহরের দিগন্তপাড়া এলাকার বাসিন্দা মওদুদ আহমেদ ঠাকুরের বাসা থেকে গন্ধগোকুলটি উদ্ধার করে বন বিভাগের কর্মীরা।

হবিগঞ্জ সদর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ অফিসার তোফায়েল আহমেদ চৌধুরী জানান, এ প্রাণীটি আসলে বনে থাকে। এটি সমতল এলাকার প্রাণী নয়। তাছাড়া এটি এখন অনেকটা বিলুপ্তির পথে। কোথাও তেমন একটা দেখা যায় না। কিন্তু শহরের একটি বাসায় এটি পাওয়া গেছে। খবর পেয়ে আমরা প্রাণীটি উদ্ধার করে অবমুক্ত করি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!