ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৫, ২৬ আগস্ট ২০২৩
অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের একটি চিংড়ি প্রকল্প থেকে অস্ত্রসহ হেলাল উদ্দিন নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হেলাল ঐ ইউনিয়নের নয়াপড়া এলাকার মৃত ফোরকান আহমদের ছেলে। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে প্রজেক্টের টং ঘর থেকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানান, হেলাল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী।

Advertisement

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ওসি (তদন্ত) তাজউদ্দিন বলেন, শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে প্রজেক্টের টং ঘর থেকে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হেলালকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে একটি দেশীয় অস্ত্র (ডিবিবিএল) উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!