ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাস্তায় দাঁড়িয়ে ২ যুবক, দেহ তল্লাশিতে বেরিয়ে এল মাদক

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৭, ২৬ আগস্ট ২০২৩
রাস্তায় দাঁড়িয়ে ২ যুবক, দেহ তল্লাশিতে বেরিয়ে এল মাদক
ফাইল ফটো

বান্দরবানের আলীকদম উপজেলায় ২ হাজার ৭০০ ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে আলীকদম থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার সাদ্দাম হোসেন ও মোহাম্মদ আলী উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বাবুপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের কানা মেম্বারঘাট সংলগ্ন রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন সাদ্দাম হোসেন ও মোহাম্মদ আলী। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২ হাজার ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিলেন।

Advertisement

এ ব্যাপারে আলীকদম থানার ওসি খন্দকার তবিদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে ২টি মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!