ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারীকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৫, ২৫ আগস্ট ২০২৩
নারীকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২
ফাইল ফটো

পিরোজপুর সদর উপজেলায় এক নারীকে জোড় করে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রধান অভিযুক্ত আসামি আমিন খান ১১টি মামলার এজাহার ভুক্ত আসামি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান।

গ্রেফতার আমিন খান তেজদাসকাঠী এলাকার বাসিন্দা এবং সহযোগি সোহাগ একই এলাকার বাসিন্দা।

Advertisement

ভুক্তভোগীর নারীর অভিযোগ, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঐ নারী একটি মোটরসাইকেলে করে পিরোজপুর থেকে কদমতলা যাওয়ার সময় যাচ্ছিলেন। পথি মধ্যে ব্রাক্ষ্মণকাঠী শলারদরজা এলাকায় অভিযুক্ত আমিন খান মোটরসাইকেলটি গতিরোধ করে তার নিজের মোটরসাইকেলে তুলে নিয়ে কদমতলা পান্তাডুবি এলাকায় একটি বাড়িতে নিয়ে যান। 

সেখানে আরো কয়েকজন মিলে একটি ঘরের ভেতরে নিয়ে ঐ নারীকে পালাক্রমে ধর্ষণ করেন। পরে ঐ নারীর কাছে থাকা একটি ফোন ও বিকাশের পাসওয়ার্ড জেনে সেখানে থাকা ১০ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান তারা। সেখান থেকে বের হয়ে ভুক্তভোগী ঐ নারী রাস্তার ওপরে পড়ে গিয়ে কান্নাকাটি করায় স্থানীয়রা তাকে তুলে হাসপাতালে পাঠান।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান জানান, পিরোজপুর সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন নেতৃত্বে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রধান অভিযুক্ত আমিন খান ও তার সহযোগী মোটরসাইকেল চালককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পিরোজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!