বুধবার দুপুরে নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী। এর আগে, মঙ্গলবার রাতে ঐ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মোকামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ৩৫ বছরের সামিউল মিয়া লালমনিরহাটের আদিতমারী উপজেলার পশ্চিম দীঘলতারি গ্রামের বাসিন্দা।
.png)
এসপি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোকামতলা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে লালমনিরহাটের বুড়িমারী থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী পিংকি পরিবহনের একটি বাস তল্লাশি করে সামিউলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে দুইটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়।
তিনি আরো বলেন, সামিউলের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে আগের কোনো অস্ত্র মামলা নেই। তবে তিনি এসব অস্ত্র বিভিন্ন ব্যক্তির কাছে পৌঁছে দিতেন। অস্ত্রের উৎস ও গন্তব্য জানতে তাকে রিমান্ড আবেদন করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।