ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্ধবীকে বাঁচাতে গিয়ে ডুবে যায় রোকসানা, প্রাণ গেল দু’জনেরই

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৩, ২৩ আগস্ট ২০২৩
বান্ধবীকে বাঁচাতে গিয়ে ডুবে যায় রোকসানা, প্রাণ গেল দু’জনেরই
প্রতীকী ছবি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে রোকসানা এবং সোহানা আক্তার নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী গ্রামে দুর্ঘটনা ঘটে। মৃত রোকসানা একই গ্রামের রিপন মিয়ার মেয়ে এবং সোহানা উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মেদনী খিতাব খাঁ গ্রামের সোলাইমান আলীর মেয়ে। সোহানা খুলিয়াতারী গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। 

জানা যায়, মঙ্গলবার বিকেলে রোকসানা ও সোহানা দুই বান্ধবী বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় সোহানা পুকুরের পানিতে ডুবে যেতে থাকে। রোকসানা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। এতে পুকুরে ডুবে দু’জনেরই মৃত্যু হয়।

Advertisement

চাকিরপশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!