ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়িতে বাবার লাশ, কাঁদতে কাঁদতে পরীক্ষা দিলেন শান্তা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৪, ২২ আগস্ট ২০২৩
বাড়িতে বাবার লাশ, কাঁদতে কাঁদতে পরীক্ষা দিলেন শান্তা
ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাবার লাশ বাড়িতে রেখে শান্তা ইসলাম নামে এক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় বসেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শান্তা এক আত্মীয়ের সঙ্গে কেন্দ্রে যান। এর আগে, একইদিন সকাল ৮টার দিকে তার বাবা মারা যান। শান্তা ইসলাম আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।

শান্তা ইসলাম আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল এলাকার বাসিন্দা মাহাম্মুদ শেখের মেয়ে। মাহাম্মুদ শেখ দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন।

Advertisement

বাবার মৃত্যুতে ভেঙে পড়লেও পরীক্ষার কেন্দ্রে যান শান্তা। কাঁদতে কাঁদতে পরীক্ষা দেন তিনি।

এ বিষয়ে আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমএম মজিবুর রহমান মুজিব জানান, কেন্দ্রসচিবের মাধ্যমে ঐ শিক্ষার্থীর খোঁজখবর নেয়া হয়েছে। বাবা হারানোর কষ্ট নিয়েই শান্তা ইসলাম পরীক্ষায় বসেছেন।

পরীক্ষায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাস জানান, সহপাঠীদের সঙ্গে বসে পরীক্ষা দিয়েছেন শান্তা ইসলাম। কান্না করতে করতে পরীক্ষা দিয়েছেন। সবার সঙ্গে পরীক্ষা দিলে তার জন্য ভালো হবে ভেবে বিশেষ ব্যবস্থা নেয়া হয়নি বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ফরিদপুর লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!