ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা পড়ল ফুফাতো বোন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৪, ২২ আগস্ট ২০২৩
এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা পড়ল ফুফাতো বোন
আটক ভুয়া পরীক্ষার্থী

মুন্সীগঞ্জ শহরে মঙ্গলবার এইচএসসি পরীক্ষায় মামাতো বোনের প্রক্সি দিতে এসে ধরা পড়েছে ফুফাতো বোন। বেলা ১১টার দিকে শহরের সরকারি হরগঙ্গা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বহিষ্কার করা হয়েছে মূল পরীক্ষার্থীকে। 

ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে প্রক্সি দিতে এসে ফুফাতো বোন সাদিয়া আক্তারকে (২২) হাতেনাতে আটক করেন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর ড. মো. নুরুল ইসলাম। এ ঘটনায় তিনি মূল পরীক্ষার্থী জেসিয়া আক্তারকে (২০) বহিষ্কার করেছেন।

জেসিকা মুন্সীগঞ্জ পৌরসভার রন্ছ হাওলাদার পাড়া এলাকার জব্বার দেওয়ানের মেয়ে ও আটক সাদিয়া একই এলাকার আওলাদ হোসেনের মেয়ে।

Advertisement

প্রফেসর ড. মো. নুরুল ইসলাম জানান, শহরের সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী জেসিয়া আক্তার হচ্ছেন মূল পরীক্ষার্থী। সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে তাদের পরীক্ষা হচ্ছিলো। ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে বোরকা পরিহিত এক পরীক্ষার্থীকে সন্দেহ হয়। পরে তার বোরকা খুলে দেখলে প্রবেশ পত্রের ছবির সঙ্গে অমিল পাওয়া যায়। এতে তাকে আটক করা হয়। তার নাম সাদিয়া আক্তার। সে একজন ভুয়া পরীক্ষার্থী। আটক সাদিয়া আক্তারকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হয়েছে।

আটক সাদিয়া আক্তার জানিয়েছেন, মূল পরীক্ষার্থী জেসিয়া আক্তার ও সে সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান বলেন, পরীক্ষা কেন্দ্র থেকে একজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!