মৃত জাহিদুল ইসলামের বাড়ি আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামে।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সাতক্ষীরা সদর হাসপাতালে ২ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, কলারোয়ায় ২ জন এবং শ্যামনগরে ১ জন রোগী ভর্তি করা হয়েছেন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩২ জন রোগী। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন রোগী।
.png)
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর গতকাল জাহিদুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।