সোমবার সকাল ১০টায় আদমদীঘি সদর মাছ বাজারে বিক্রি সময় পিরানহা মাছ জব্দ ও বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল ও থানা পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানা ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল ঐ বাজারে অভিযান চালান। এ সময় মাছ ব্যবসায়ী স্বপন কুমার মন্ডলকে বিক্রির সময় বেশ কিছু সংখ্যক পিরানহা মাছসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই হাজার টাকা জরিমানাসহ মাছগুলো জব্দ করেন।
.png)