ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে ২ চা ব্যবসা প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৩, ২১ আগস্ট ২০২৩
পঞ্চগড়ে ২ চা ব্যবসা প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড় সদর উপজেলায় দুই চা ব্যবসা প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। বৈধ লাইসেন্স না থাকা, অনুমোদিত ট্রেড মার্ক ও মূসক চালান ব্যবহার, ভ্যাট ফাঁকি ও কালোবাজার থেকে চা কেনার দায়ে এই জরিমানা করা হয়।

অভিযানে সদর উপজেলার মীরপুরি চা’কে ৫০ হাজার টাকা এবং মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সকে ২ লাখ টাকা জরিমানা করেন বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমিন।

মোহাম্মাদ রুহুল আমিন বলেন, চা বোর্ডের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে ব্যবসা করছে বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া কালোবাজার থেকে চা কিনে সরকারের বিপুল পরিমাণ ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দিচ্ছে কিছু অসৎ চা ব্যবসায়ী।

Advertisement

তিনি আরো বলেন, চা ব্যবসার এসব নানা ধরনের অনিয়ম প্রতিরোধে চা বোর্ড পঞ্চগড়ে গত তিনদিন ধরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এ অভিযান চলমান থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!