ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিসিটিভির ফুটেজে চোর শনাক্ত, ২৪ ঘণ্টায় মালামালসহ গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৮, ২১ আগস্ট ২০২৩
সিসিটিভির ফুটেজে চোর শনাক্ত, ২৪ ঘণ্টায় মালামালসহ গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়ার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে চুরির মালামালসহ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া ফ্রিজ, রাইস কুকার, থার্মাল প্রিন্টার, নগদ টাকা এবং একটি ব্রিফকেস উদ্ধার করা হয়।

এর আগে শনিবার সিসিটিভি ফুটেজ দেখে কৃষ্ণচন্দ্র ভৌমিক নামে একজনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে, শাহজাদপুর থেকে বাঁধন নামে আরো একজনকে গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতার কৃষ্ণচন্দ্র ভৌমিক উল্লাপাড়া ঘাটিনা গুচ্ছ গ্রামের মোংলা চন্দ্র ভৌমিকের ছেলে এবং বাঁধন শাহজাদপুর উপজেলার কান্দাপাড়া গ্রামের বাসিন্দা।

উল্লাপাড়া থানার এসআই জাহিদুল ইসলাম জানান, মোজাহারুল ইসলাম নামে বেসরকারি একটি প্রতিষ্ঠানের সেলস ম্যানেজার ঘোষগাঁতী গ্রামের একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি ছুটিতে বাড়ি যাওয়ায় গত ১৮ আগস্ট ভাড়া বাড়ি থেকে উল্লিখিত মালামাল চুরি হয়।

১৯ আগস্ট তিনি থানায় এজাহার দিলে সিসিটিভি ফুটেজ দেখে চোর কৃষ্ণ চন্দ্র ভৌমিককে শনাক্ত করে ঐদিনই তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার শাহজাদপুর এলাকায় অভিযান চালিয়ে বাঁধন নামে আরেক চোরকে গ্রেফতার এবং চুরি যাওয়া ফ্রিজ ও রাইস কুকার উদ্ধার করা হয়। এরপর রোববার গভীর রাত পর্যন্ত উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!