ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাত্রীবাহী বাস থেকে সাড়ে তিন হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৭, ২১ আগস্ট ২০২৩
যাত্রীবাহী বাস থেকে সাড়ে তিন হাজার ইয়াবাসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালে একটি যাত্রীবাহী বাস থেকে সাড়ে তিন হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের চৌমাথা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নগরীর ৫ নম্বর ওয়ার্ড বেলতলা এলাকার হেলাল হোসেন (২৫) ও নগরীর ৬ নম্বর ওয়ার্ড চরমোনাই ট্রলার ঘাট এলাকার সন্টু খান (৩০)।

Advertisement

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, সোমবার সকালে নগরীর চৌমাথা নতুল্লাবাদ টু রুপাতলীগামি মহাসড়কের ওপর অভিযান চালানো হয়। এ সময় চট্টগ্রাম থেকে বরিশালগামী হাসানস ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশি করে একটি প্যাকেটে সাড়ে তিন হাজার ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা চট্টগ্রাম থেকে মাদক নিয়ে বরিশালে আসছিলেন। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দিয়ে করাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!