সিআইডির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার খুলনা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, খুলনা থেকে গ্রেফতার পাঁচ চিকিৎসককে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। বাকিরা জবানবন্দি না দিলে রিমান্ড চাওয়া হবে।
.png)
এর আগের সাতজনসহ মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এ নিয়ে ১২ জন চিকিৎসক গ্রেফতার হলেন।
সিআইডি জানায়, নতুন গ্রেফতাররা হলেন— ডা. মো ইউনুসজ্জামান খান তারিম (৪০), ডা. লুইস সৌরভ সরকার (৩০), ডা. শর্মিষ্ঠা মন্ডল (২৬), ডা. মুসতাহিন হাসান লামিয়া (২৬) ও ডা. নাজিয়া মেহজাবিন তিশা (২৪)।