ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক মামলায় শিক্ষকসহ দু’জনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪২, ২০ আগস্ট ২০২৩
মাদক মামলায় শিক্ষকসহ দু’জনের যাবজ্জীবন
ফাইল ফটো

কুমিল্লায় মাদক মামলায় এক শিক্ষকসহ দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জয়নাল আবেদীন মোল্লা ও কুতুবদিয়া উপজেলার উত্তর লেইমসাখালী করল্লা পাড়ার মোবারক।

Advertisement

কুমিল্লার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জাকির হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৭ অক্টোবর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মাইক্রোবাসে তল্লাশি চালায়। এ সময় গাড়িটি থেকে ১৫ হাজার ইয়াবা উদ্ধারসহ ঐ দু’জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জেলা ডিবি পুলিশের এসআই ইকতিয়ার উদ্দিন বাদী হয়ে মাদক আইনে মামলা করেন। আজ ঐ মামলার রায়ে দু’জনের যাবজ্জীবন সাজা দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!