শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ছনবাড়ি এলাকায় এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, শুক্রবার বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়ের ছনবাড়ি এলাকায় ঢাকামুখী লেনে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বাবা আমির হোসেনকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় ছেলে বিল্লাল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
.png)