নিহত সুফল বিশ্বাস উপজেলার কল্যাণপুর গ্রামের অনীল বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে নিজ জমির পাট কেটে জাগ দেওয়ার জন্য ৭ম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে সঙ্গে নিয়ে কল্যাণপুর শ্মশানঘাট এলাকায় যাচ্ছিলেন সুফল বিশ্বাস। পথি মধ্যে নির্জন রাস্তায় অতর্কিত হামলা চালান প্রতিপক্ষের কয়েকজন। তারা হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনলে খুলনা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মারা যান তিনি।
.png)
স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী ও দুই ছেলে-মেয়ে থাকা অবস্থায় গত বছর একই গ্রামের (রোস্তম মোল্যার মেয়ে) একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করে পালিয়ে যান সুফল। সেই ঘটনায় মামলা হলে ৭ মাস হাজত খেটে জেল থেকে বের হলে মারের ভয়ে পালিয়ে বেড়াতেন। স্থানীয় কয়েকজনের আশ্বাসে মাসখানেক আগে জনসম্মুখে আসেন তিনি।
লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। খুলনা থেকে লাশ ময়নাতদন্ত শেষে নড়াইলে আসার পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।