ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চলন্ত ট্রাক্টর থেকে ছিটকে পড়ে প্রাণ গেল রাতুলের

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৬, ১৮ আগস্ট ২০২৩
চলন্ত ট্রাক্টর থেকে ছিটকে পড়ে প্রাণ গেল রাতুলের
ফাইল ফটো

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চলন্ত ট্রাক্টর থেকে ছিটকে পড়ে রাতুল মিয়া নামে এক ভেকু মেশিন হেলপার নিহত হয়েছেন। 

শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজ সংলগ্ন লিচুর চাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাতুল মিয়া ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাজিয়া ইউনিয়নের জৈন্যপুর গ্রামের রুবেল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ভেকু মেশিনের চালক তন্ময় মিয়া ও রাতুল মিয়া ভাই ভাই নামে একটি ট্রাক্টরে সাদুল্লাপুর থেকে শেরপুরের দিকে যাচ্ছিলেন। পথে ওই স্থানে পোঁছালে গাড়ি থেকে ছিটকে পড়ে চাকার নিচে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলে নিহত হন রাতুল মিয়া।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গাইবান্ধা
লিংক সফলভাবে কপি হয়েছে!