ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৭, ১৮ আগস্ট ২০২৩
লালমোহনে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- ফাইল ফটো

ভোলার লালমোহনে পানিতে ডুবে পৃথক স্থানে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা যায় মোহাম্মদ হোসেন সামি নামে পাঁচ বছর বয়সী এক শিশু। সেই ঐ এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।

এর আগে, একইদিন সকালে একই ইউনিয়নের পাঙাশিয়া এলাকায় মো. রেদওয়ান নামে দুই বছর বয়সী আরো এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা যায়। সে ঐ এলাকার আবুল বশারের ছেলে।

মৃত শিশুরা পরিবারের সদস্যদের অগোচরে খেলার ছলে বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাদের স্বজনরা অনেকক্ষণ না দেখে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের বাড়ির বসতঘর সংলগ্ন পুকুরে ভাসতে দেখে উদ্ধার করেন স্বজনরা। উদ্ধারের পর লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement

লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের পৃথক টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ঐ শিশুদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!