মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর চতলা এলাকার ক্বারী বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শিশু ঐ বাড়ির মো. আরজুর মেয়ে।
শিশু জুবাইদার স্বজনরা জানান, দুপুরে বাড়ির সবাই খাওয়া-ধাওয়া করছিলেন। এরমধ্যে জুবাইদাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বসতঘরের সামনের পুকুরে শিশু জুবাইদাকে ভাসতে দেখে উদ্ধার করেন তার মা রুমা বেগম। পরে জুবাইদাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
.png)
এ বিষয়ে লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে কোনো অভিযোগ না থাকায় ঐ শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।