ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রলারে গাঁজা নিয়ে শরীয়তপুরের উদ্দেশে যাত্রা, অতঃপর..

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৮, ১৭ আগস্ট ২০২৩
ট্রলারে গাঁজা নিয়ে শরীয়তপুরের উদ্দেশে যাত্রা, অতঃপর..
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর জেলার ডাকাতিয়া নদী থেকে ১২ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

আটককৃতরা হলেন, শরীয়তপুর জেলার সখিপুর থানার বালাকান্দি গ্রামের হারুনুর রশিদ মোল্লা ও তারিভ খান।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে ডাকাতিয়া নদীর লন্ডনঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

Advertisement

অভিযান চলাকালীন একটি স্টিল বডি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা উক্ত স্টিল বডি ট্রলার তল্লাশি করেন। এ সময় ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দু’জন মাদক ব্যবসায়ী হারুনুর রশিদ মোল্লা ও তারিভ খানকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গাঁজা কুমিল্লা থেকে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর হয়ে স্টিল বডি ট্রলারযোগে শরীয়তপুর নিয়ে যাচ্ছিলেন।

লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান জানান- গাঁজা, ট্রলারটি ও আটকৃতদের চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!