ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেললাইনের পাশ দিয়ে হাঁটতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৯, ১৭ আগস্ট ২০২৩
রেললাইনের পাশ দিয়ে হাঁটতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলে রেললাইনের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মতি নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের ঝনঝনিয়া রেলক্রসিংয়ের পাশে এ ঘটনা ঘটে।

ভূঞাপুর থানার এসআই ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মতি উপজেলার ধুবলিয়া গ্রামের মৃত মধু শেখের ছেলে।

জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন ভূঞাপুর যাচ্ছিল। সে সময় মতি রেললাইনের পাশে দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এতে ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশেই ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

Advertisement

এসআই ফরিদ আহমেদ জানান, দুর্ঘটনার খবর রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে এবং এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!