এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মো. এমএ জলিল জানান, বুধবার দুপুরে খবর পেয়ে শহরের কমলাপুরের লালের মোড় থেকে আব্দুর রব মিয়াকে গ্রেফতার করা হয়। ফেসবুকে দোকানে বসে আব্দুর রবের কলা খাওয়ার ভিডিও দেখতে পেয়ে পুলিশ তাকে গ্রেফতারে অভিযান চালায়।
এর আগে, মঙ্গলবার বিকেলে কমলাপুর লালের মোড় এলাকার একটি বাড়িতে বড় ভাই রাজা মিয়ার স্ত্রী মাজেদা পারভিনকে চাপাতি দিয়ে খুন করেন রব মিয়া। এ ঘটনায় কোতোয়ালি থানায় রব মিয়াকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন নিহতের ছেলে রুহুল আমীন।
.png)
রুহুল আমিন বলেন, চাচা আব্দুর রব ২২ শতাংশ জমি বিক্রি করেন আমাদের কাছে। অনেক আগেই তার টাকা পরিশোধ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তিনি আবারো কিছু টাকা দাবি করেন। দিতে না পারায় হাতে থাকা চাপাতি দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেন।
জানা যায়, শহরের কমলাপুর লালের মোড় এলাকার বাসিন্দা রাজা মিয়ার স্ত্রী মাজেদা পারভিনকে বাড়িতে ঢুকে অতর্কিতভাবে কুপিয়ে হত্যা করেন তার দেবর আব্দুর রব। পরে চাপাতি পুকুরে ফেলে পালিয়ে যান আব্দুর রব।
এদিকে এ হত্যাকাণ্ডের পর বুধবার দুপুরে একটি ভিডিও পোস্টে দেখা যায় আব্দুর রব মিয়া দোকানে বসে কলা খাচ্ছেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
কোতোয়ালি থানার ওসি এমএ জলিল আরো জানান, পারিবারিক সম্পত্তির বিরোধ নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে।