সোমবার বিকেল ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ওই উপজেলার কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম পান্না।
এর আগে, রোববার দিবাগত রাত ১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
.png)
মৃত বাবু একই ইউনিয়নের লয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আলাউদ্দিন।
ইউপি চেয়ারম্যান বলেন, রোববার রাত ৯টার দিকে লয়াপাড়া গ্রামে বৈদ্যুতিক মোটর দিয়ে পুকুরের পানি সেচ দিচ্ছিল বাবু। এরই একপর্যায়ে চলন্ত মোটর হঠাৎ বন্ধ হয়ে যায়। ওই সময় পুকুরে নেমে মোটরের কাছে যেতেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। তখন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে শজিমেক হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।