শুক্রবার সকালে উপজেলার চরতি ইউনিয়নের তালগাঁও উত্তর ব্রাহ্মণডেঙ্গা সড়কের পাশ থেকে আদিরার মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী।
সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, নৌকা উল্টে নিখোঁজ চারজনের মরদেহ বিভিন্ন সময়ে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে দক্ষিণ চরতি গ্রাম থেকে নৌকা নিয়ে পাশের সুঁইপাড়া গ্রামে যাচ্ছিলেন নারী-শিশুসহ আটজন। মাঝপথে পানির স্রোতে নৌকাটি উল্টে যায়। এতে সবাই পানিতে পড়ে যান। তাদের মধ্যে চারজন নিজেকে রক্ষা করতে পারলেও তিন শিশুসহ চারজন ভেসে যান।
পরবর্তীতে বুধবার বিকেলে শিশু জান্নাতুল ফেরদৌস, বৃহস্পতিবার বিকেলে আব্দুর রহিম ও সন্ধ্যায় শিশু শহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। মারা যাওয়া তিন শিশুই দক্ষিণ চরতি গ্রামের মো. সেলিমের।