ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:০০, ১০ আগস্ট ২০২৩
চট্টগ্রামে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এর আগে, বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে ব্যারিস্টার সুলতান আহমেদ কলেজের পাশের একটি পাঁচতলা ভবনের ছাদে এ অগ্নিকাণ্ড ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তারা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!