বুধবার দুপুরে ঐ উপজেলার গাংনাই নদীর কিচক এলাকায় তার লাশ পাওয়া যায়। এর আগে, মঙ্গলবার দুপুরে পার্শ্ববর্তী জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জের গাংনাই নদীর পানিতলা ঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে গোসলে নামেন বাবু। এ সময় নদীতে নিখোঁজ হন তিনি। এরপর থেকে তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না।
২০ বছরের বাবু গোবিন্দগঞ্জ উপজেলা রাজাহার ইউনিয়নের শিহিপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম খাজা মিয়া। তিনি গোবিন্দগঞ্জের শহরগছি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।
.png)
এসব তথ্য নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ওসি মো. আব্দুর রউফ। তিনি বলেন, বাবু নদীতে নিখোঁজ হওয়ার পর গোবিন্দগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা খোঁজ শুরু করেন। তবে ঐদিন তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রংপুর থেকে একটি ডুবুরি দল এসে গাংনাই নদীর কিচক এলাকা থেকে বাবুর লাশ উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা আব্দুর রউফ আরো বলেন, বাবুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার পরিবার থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি।