গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটি গ্রামের রজব গাজীর ছেলে হযরত আলী (২২), দক্ষিণ কুলিয়া গ্রামের মৃত আব্দুল রাজ্জাক সরদারের ছেলে রওশন আলী (৫৮), মোহাম্মাদ আলীপুর গ্রামের মৃত জবেদ আলী গাজীর ছেলে মজনুর রহমান (৪২) এবং এনামপুর গ্রামের আনছার আলী ওস্তাগারের ছেলে আশরাফুল ইসলাম (৩৫)।
পুলিশ জানায়, গ্রেফতার আসামিরা সহিংসতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত। তারা বিস্ফোরক আইনে দেবহাটা থানায় দায়েরকৃত একটি মামলা এবং ২৭ মে দায়েরকৃত বিস্ফোরক আইনে অপর মামলার আসামি।
.png)
দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।