মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শহিদুল্লাহ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সাহেবনগর গ্রামের দক্ষিণপাড়ার আলী হোসেনের ছেলে ইমদাদুল হক ইন্দা ও একই গ্রামের শুকুর আলী ছেলে খোকন আলী।
.png)
মামলা সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের সাহেবনগর কবরস্থান সংলগ্ন হেফজখানা কমিটির খাদেম ছিলেন ছৈরুদ্দিন। ২০২০ সালের ২ সেপ্টেম্বর সকালে হেফজখানায় দান করা তিনটি ছাগলের জন্য কাঁঠালের পাতা কাটতে ছৈরুদ্দিন একই গ্রামের মিন্টু মিয়ার মেহগনি বাগানে যান। এসময় সেখানে ওত পেতে থাকা ইমদাদুল হক ইন্দা ও খোকন আলী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় নিহত ছৈরুদ্দিনের ছেলে আখের আলী বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা করেন। প্রথমে মামলাটি তদন্ত করেন গাংনী থানার এসআই সাজেদুর রহমান। পরে মামলাটি কুষ্টিয়ার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র এসআই শরিফুল ইসলাম মামলার প্রাথমিক তদন্ত শেষে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঐ দু’জনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেন। মামলায় মোট ২৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।
মামলার রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিডিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য এবং আসামির পক্ষে অ্যাডভোকেট আতাউল হক ও অ্যাডভোকেট কামরুল হাসান কৌঁসুলি ছিলেন।