ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৯, ৮ আগস্ট ২০২৩
রাজবাড়ীতে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার দুপুর দেড়টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সদর উপজেলার বানিবহ ও মাটিপাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই ব্যবসা-প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ও রাজবাড়ী চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রি।

এ সময় প্রতিশ্রুত পণ্য বিক্রয় বা সংরক্ষণ না করার অপরাধে মাটিপাড়া বাজারের সেবা ফার্মেসিকে ৫ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে বানিবহ বাজারের আল-আমিন স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

অভিযানের সত্যতা নিশ্চিত করে কাজী রকিবুল হাসান বলেন, জনস্বার্থে অভিযান পরিচালনা করা হচ্ছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ও মাটিপাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই প্রতিষ্ঠানকে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!