মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চকরামচন্দ্র এলাকায় ইফাত বেকারিতে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ।
তিনি জানান, দুপুরে ওই বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি ও খাবারে ক্ষতিকর রং মেশানোর প্রমাণ পাওয়া যায়। এছাড়াও যেসব বেকারি পণ্য প্যাকেটজাত করা হচ্ছে সেসব প্যাকেটে কোনো তারিখ ছিল না। খাবারে মাছি পড়ে ছিল। এসব অপরাধে ওই বেকারির মালিলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ না করতে সতর্কও করা হয়।
.png)