ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডোবায় ডুবে ২ বোনের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৫, ৮ আগস্ট ২০২৩
ডোবায় ডুবে ২ বোনের মৃত্যু
প্রতীকী ছবি

শরীয়তপুরের গোসাইরহাটে ডোবার পানিতে ডুবে হাসিবা (৭) এবং হামিদা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন বোন।

মঙ্গলবার সকালে গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হাসিবা এবং হামিদা একই গ্রামের বারেক চৌধুরীর মেয়ে। 

স্থানীয়রা জানান, সকালে হামিদা ও হাসিবা নিজ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায় তারা। পরে ডোবার ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

গোসাইরহাট থানার ওসি মো. আসলাম সিকাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!