ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটুয়াখালীতে বৃষ্টির রেকর্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৭, ৮ আগস্ট ২০২৩
পটুয়াখালীতে বৃষ্টির রেকর্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীতে ছয়দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত জেলার কলাপাড়া উপজেলায় এ বছরের সর্বোচ্চ ৩১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এদিকে আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর রয়েছে উত্তাল। হাজার হাজার ট্রলার আলিপুর বন্দর ও মহিপুর বন্দর প্রতাশ্রয়ে আশ্রয়ে আছে গত পাঁচদিন ধরে। পানিতে ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে মৌসুমি সবজি চাষিরা। এ ছাড়া আমন চাষিদের বিজতলা তলিয়ে গেছে পানিতে।

উপজেলার লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন জানান, তার ইউনিয়নে কেবল সরকারি আবাসন প্রকল্প ছাড়া বর্তমানে সব এলাকা পানির নিচে প্লাবিত রয়েছে। পানিবন্দী অনেক মানুষ রান্না করতে পারছেন না। শুধুমাত্র শুকনা খাবারই এখন তাদের ভরসা।

Advertisement

টিয়াখালী ইউপির পশ্চিম বাদুরতলী গ্রামের সজীব জানান, বৃষ্টির পানিতে তাদের ঘরের মেঝেতে পানি উঠেছে। ঘর থেকে বের হওয়া অনেকটা কষ্টসাধ্য।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ বলেন, এই বৃষ্টির ধারা অব্যাহত থাকলে জলাবদ্ধতায় সবজি চাষিরা বড় ক্ষতির মুখে পড়বেন।

কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ূন কবির বলেন, আমরা এখন পর্যন্ত কৃষি বিভাগের ক্ষয়ক্ষতির তালিকা পেয়েছি। তবে মৎস্য বিভাগের তালিকা আপডেট করা হচ্ছে জানতে পেরেছি। পেলে জেলায় পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!